
আরিফ কাউসার রহমান শাহীন
লেখক, গবেষক ও শিক্ষাবিদ,
প্রধান শিক্ষক,পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়,
বুড়িচং, কুমিল্লা।
আজ কিছুদিন যাবৎ আমি জ্বর, ঠান্ডা, সর্দি - কাশিতে ভুগছি, গতকাল অবশ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লাতে স্কুল কমিটির খোজ নিতে গিয়ে ছিলাম। আমি নিজে অসুস্থ বাসায় বসে বসে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থী ও কিছু রাজনৈতিক কর্মীদের অসুস্থ বক্তব্য শুনে আমি হতাশ।তাই চলে গেলাম, আমার অতীতে, আমার ছাত্র জীবনে। ১৯৮৩ সাল, এযাবৎ কালের সেরা ও চমৎকার এস এস সি পরীক্ষা হয়েছিল বুড়িচং ও ব্রাহ্মণপাড়া, কুমিল্লাতে। সামরিক বাহিনী গার্ডেছিলেন, সাথে স্থানীয় প্রশাসন। তৎকালীন শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীগন ইহার স্বাক্ষী। কোথায় আমরাতো আন্দোলন করিনি।আমরা ধরে নিয়েছিলাম ইহাই স্বাভাবিক, এর বাহিরে কিছু শব্দ করলে অভিভাবকদের শাসন ললাটে জুটবে; তাছাড়া প্রশাসনের বিরুদ্ধে কিছু বলতে হবে বা বলব এই ধরনের বেয়াদবিও ছিলনা। আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়ের গাড়ি দেখলে রাস্তা থেকে ভয়ে দূরে চলে যেতাম। এই সংস্কৃতি গড়ে উঠেছিল পারিবারিক চমৎকার শিক্ষার কারণে, তাই কোমলমতি ছাত্র -ছাত্রীদেরকে আলোর পথ দেখাতে হলে পরিবার কে তার নিজের স্বার্থে ই অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
১৯৭২ সালের সকল পাবলিক পরীক্ষা হয়েছিল এক্কেবারে,
"কেউ ফিরেনা খালি হাতে গেলে পরীক্ষার হলে।"
স্বাধীনতা যুদ্ধের পর পর ইহাই ছিল স্বাভাবিক, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু এখন অটো পাস, সর্ট সিলেবাস, পানি পাস বা বৃষ্টি -বাদলা পাশ, এগুলো কি মানায়? এখন যে আন্দোলন করছে আসলে এগুলোর কারণ তো একটাই যেন-তেন ভাবে কাগুজে স্বিকৃতি পাওয়া ; অর্থাৎ পরীক্ষায় পাশ করা ;ভয়ংকর ভাবনা। কিন্ত এরা বুঝে না বা বুঝার বয়স হয় নি ; কাগুজে স্বীকৃতিতে জীবন চলবে না, যদি যোগ্যতা, দক্ষতা বা সৃজনশীলতা না থাকে। কোথায় যাবে? কার কাছে দাঁড়াবে?? তখন অর্বাচীনের মতো ফুটপাত কে সাথি করতে হবে।
এদেরকে করোনাকালিন সময়ের অটো পাশ, সর্টসিলেবাস থেকে বেড়িয়ে আসতে হবে। তাছাড়া অনেক ছাত্র -ছাত্রী একটি বইয়ের অধ্যায় ভাগ করে পড়তো; ধরুন একটি বইয়ে ৯ টি অধ্যায় আছে, শিক্ষার্থীরা তিনজন বা দুইজনে মিলে অধ্যায় ভাগ করে পড়তো;তখন এই সুযোগও ছিল।
পরীক্ষার হলে দেখে লিখার সুযোগ ছিল!শুধু তা-ই নয় কেন্দ্র কতৃপক্ষ ফটোকপি করেও নিজের ছাত্রদেরকে নকল সরবরাহ করতো, এবং বিশ্রী হলেও সত্য শিক্ষকগন ই এগুলো করতেন, অনেক ক্ষেত্র কেন্দ্র সচিবও এই কাজে সহযোগিতা করতেন। পাশের পার্সেন্টেজ বাড়াতে হবে, পরীক্ষার ফলাফল প্রকাশ করলে যেন বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ র্যালি করতে পারি;কি জঘন্য ভাবনা, এগুলো যে ক্যান্সারের চেয়েও ক্ষতিকর তা শিক্ষকরা না বুঝলেও ai যুগের ছাত্র -ছাত্রী ও অভিভাবকদের কে অনুভব করতে হবে । আমার ছেলে কে এক অধ্যাপক মহোদয় বাসায় এসে উচ্চমাধ্যমিকে উচ্চতর গণিত পড়াতেন, উনাকে ঘামের গন্ধযুক্ত সম্মানি হিসেবে ৬০০০ টাকা মাসে দিতাম। পরীক্ষার পূর্বে আমার ছেলে বললো, " আব্বু স্যার তো আমাকে উচ্চতর গণিতে MCQ কিছুই পড়ায় নি।" কারণ জিজ্ঞেস করতেই আমার পুত্রধন বললো, "স্যার বলেছেন কেন্দ্রে ফটোকপি করে MCQ র উত্তর কলেজ শিক্ষক কলেজ শিক্ষকগন সরবরাহ করবেন।" যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে তা-ই কি আর বলবো? আল্লাহ ভরসা। নতুন সরকার এসেপরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে দিল, সিট পড়েছে পড়েছে অন্য কলেজ কেন্দ্রে, সুতরাং কার ফটোকপি আর কে দেয়! তাতে ব্যাক্তিগতভাবে আমার বিন্দুমাত্র কোন আফসোস নেই। কারণ শিক্ষকগন নিজ নিজ শিক্ষার্থীদের কে ফটোকপি করে নকল দিবে আর A+ পাবে তাতো লজ্জার। আসলে এমন পরিস্থিতি শিক্ষকগন সৃষ্টি করেছিলেন যে,কে কতো নকল দিতে পারে, কে কিভাবে বিখ্যাত হতে পারে। আসলে এভাবে কি আর বিখ্যাত হওয়া যায়; তবে ঘৃনিত আর কুখ্যাত হওয়া যায় বা যাবে! শুনোন, এখনতো মিলনে এগুলো বাধা,তাই ছাত্র -ছাত্রীগনের ছোট একটি অংশ বলে, চল রাজপথে ; তবে যারা আসলেই পড়াশোনা করেছে এদের কোন ধরনের আপত্তি নেই, যা আমরা সামাজিক যোগাযোগ, পেপার পত্রিকা, টেলিভিশনের মাধ্যমে জেনেছি।এখন যা হচ্ছে এগুলো অশুভ লক্ষন।আন্দোলনের নামে এই বিশৃঙ্খলা ; সাথে কিছু অর্বাচীন রাজনৈতিক দলের নেতারা এদেরকে সহযোগিতা করছে।
(চলমান.....)
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672