
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসপোরদিয়া গ্রামে পরিচালিত একটি কথিত জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের নেতৃত্বে এবং এসআই মুজাহিদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি মাঠের মধ্যে তাবু টানিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত জুয়ার আসর বসত। এতে আশপাশের যুবসমাজ বিপথে যাচ্ছে বলে স্থানীয়রা দাবি করেন।
অভিযানকালে পুলিশ জুয়ার আস্তানায় ব্যবহৃত তাবু ও অন্যান্য সামগ্রী ধ্বংস করে আগুনে পুড়িয়ে দেয়।
স্থানীয়দের দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং যুবসমাজ এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672