
সবুজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনুমোদনহীন ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় পাঁচটি পরিবহনের চালকের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জব্দকৃত হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তায় নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672