
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে " জুলাই শহীদ দিবস"-২০২৬ পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, কৃষি অফিসার প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাহুল বিশ্বাস, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশল রুনা আক্তার সুমি, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ব্রজেশ রায়, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস হোসেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,সাংবাদিক ইমরান হোসেন,জুলাই যোদ্ধা শাহারিদ আহম্মেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672