
আরিফ কাউসার রহমান (শাহীন)
লেখক, গবেষক ও শিক্ষাবিদ
প্রধান শিক্ষক,পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়
বুড়িচং, কুমিল্লা।
আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের কে ছেলে -মেয়েদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এরা যেন সকালে এবং সন্ধ্যার সাথে সাথে পড়ার টেবিলে বসে তা নিশ্চিত করতে হবে। একই সাথে বাড়ির আশেপাশে যারা বসবাস করেন, আপনারাও সমাজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ ছাত্র - ছাত্রীদের পড়াশোনা ও শাসনের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। অযথা রাস্তার পাশের চা স্টলে বসে সময় কাটালে, সমাজের বা আপনার উন্নয়ন হবে না। তাই দায়িত্ব নিন, আপনি সমাজে মূল্যায়িত হবেন। আমাদের আমলে এই কাজটি সমাজ নি:স্বার্থভাবে করতো। তাই কিছুই শান্তি ছিল এখন তা স্বপ্ন মনে হচ্ছে।তারপর আসেন শিক্ষদের কথা, সকলে না প্রায় অনেক ই শিক্ষাটা কে মুদি দোকানের পণ্যসামগ্রী বানিয়েছেন।
আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম একজন ছাত্রী আফসোস করে বলেছেন," শিক্ষা ব্যবস্থা কে অর্থাৎ স্কুল কলেজের শিক্ষকদের কে বলবো উনারা যেন স্কুলের পড়া স্কুলেই শেষ করে দেয়। কোচিং এ যেন দোড়াইতে না হয়। সারা দিন যেন কোচিং এ! কোচিং এ!! জিনিসটা যেন না করা হয়। তিনি আরও বলেন পরীক্ষার চেয়ে শিক্ষার উপর যেন জোর দেয়া উচিৎ।" দেখুন বাচ্চা মেয়াটার নাম, বাড়ি, কোথায় পড়ছেন তা আমি জানি না কিন্তু তার বক্তব্য টি আমায় আঘাত করেছে; তার এই কন্ঠ, তার একার কন্ঠ না, ইহা সারা বাংলাদেশের কোমলমতি ছাত্র ছাত্রীদের কণ্ঠ তাদের আকুতি। ছোট মেয়েটি যা বুঝে তা আমরা অনেকে বুঝে- ও না বুঝার অভিনয় করছি ; তাহলে শিক্ষকদেরকে তো ঘৃণা করবেই। হয়তো বিপদে পড়ে আক্ষেপের সাথে সালাম দিয়ে থাকে। আমি নিজেইও পড়িয়েছি টাকা পেয়ে না পেয়ে তাও ছাত্র- ছাত্রীগন অনুরোধ করলে ; বছরে এক মাস বা দুই মাস। এখন সারা বছর প্রাইভেট কোচিং করেও সিলেবাস শেষ হয় না, ছাত্র- ছাত্রীদেরকে রাস্তায় নামতে হয়!
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রাইভেট কোচিংও ভালো ভাবে দায়িত্ব নিয়ে পড়ান না। কিছু সিট দিয়ে থাকেন যা বানিজ্যের জন্য একটি অত্যন্ত শক্তিশালী উপাদান এবং এগুলো কোন না কোন গাইড থেকে কম্পিউটারে টাইপ করে দিয়ে থাকে। ব্যাস তাতেই পূর্ণ হয়ে যায় জ্ঞানের ভান্ডার। শুধু তা-ই নয় অনেক স্কুল - কলেজে প্রাইভেট না পড়লে ক্লাসে অত্যাচার করা হয়, অভিভাবক দেরকে ছাত্র -ছাত্রী সম্পর্কে নেতিবাচক বা ভয়ভীতি মূলক কথা শানানো হয়। অনেক ই বলে থাকেন স্কুল কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট কোচিং এ নাম লিখালে ভালো নাম্বার পাওয়া যায়, সাজেশন পাওয়া যায় শুধু তা-ই নয়, কোন স্যার প্রশ্ন করেন তা-ও ছাত্র -ছাত্রীগন জানতে পারে; ভয়ানক ব্যাপার। এভাবে যখন কোমলমতি শিক্ষার্থীগন স্কুল -কলেজে সুযোগ পেয়ে অভ্যস্ত হয়ে যায়, তখন পাবলিক পরীক্ষা দিতে গিয়ে এরা নিজেদেরকে কাগজের নৌকার যাত্রীর হিসেবে সাগরে দেখতে পায়।সরকার বাহাদুকে এই প্রাইভেট -কোচিং এর নগ্নথাবা থেকে ছাত্র ছাত্রদেরকে বাচানোর ব্যবস্থা করতে হবে। আর আমার মতো ছোটখাটো একজন মানুষ স্যারদেরকে অনুরোধ করবো, যদি আপনি বা আপনারা যারাই ছাত্র ছাত্রীদের সাথে প্রাইভেট কোচিং এর ম্যাকানিজম করেন এগুলো পরিহার করুন।
মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে পশুতি স্থাপন করার চেষ্টা করছে, আল কোরআন মুখস্ত করে হাফেজ হচ্ছে বলুন ইংরেজি, গনিত,বিজ্ঞান কি এগুলোএ চেয়েও কঠিন? না, কঠিন না, এগুলো আমরা অনেক ক্ষেত্রেই কঠিন করে উপস্থাপন করার চেষ্টা করি। তবে এই আকালেও কিছু ভালো শিক্ষক আছেন, উনাদের প্রতি সালাম,শ্রদ্ধা, সম্মান ভালোবাসা সবটুকুই রইল। দেখুন টাকা উপার্জনের অনেক রাস্তা আছে, বাসস্ট্যান্ডে, নৌকাঘাটে,লঞ্জঘাটে,ট্রেইন স্টেশনে কিছু মালামাল টানলেও কিছু অর্থ উপার্জন করা যায় ; যদিও বিমানবন্দরের কথা বলিনি কারণ উখানেও যোগ্যতা লাগে। এত কুরুচি কর মানব উখানে অযোগ্য বৈ -কি!
যাক দেশের যুব সমাজ ও শিক্ষাকে বাঘে ধরেছে, যেকোনো মূল্যে ই হউক উদ্ধার করতে হবে। ছাত্র ছাত্রীদের কে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন কিভাবে দেখতে হয় প্রয়োজনে তা-ও বুঝাতে হবে। এব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেয়া যাবে না। কঠোর হতে হলেও হতে হবে, অন্যথায় এ জাতির ভবিষ্যৎ ব্লাকহোলে। তাই আমার পরামর্শ হলো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় , শিক্ষাকে তার অতীত জায়গায় ফিরিয়ে নিন, MCQ নামক বাজে ব্যবস্থা বন্ধ করুন, আপনিও আপনার গদিতে থাকুন। আর অনুরোধ শিক্ষকদের ভাগ্য বদলের জন্য একটি কলমের খোচা দিন, পারবেন তো; বলুন? ইচ্ছা করলেই পারেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672