
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি
চরভদ্রাসনের বন্যার্ত অসহায় দরিদ্র পাঁচশত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরন করা হয়। জানা যায় আজ উপজেলার ম্যাজিষ্ট্রেট বাড়ি বাজারে হিউম্যান এ্যাপিল অস্ট্রেলিয়া নামক একটি সংস্হার মাধ্যমে উপজেলায় এক হাজার পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তার মধ্যে প্রথম পর্যায়ে আজ পাঁচশত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হলো এবং আগামী সপ্তাহে আরও পাঁচশত পরিবারের মাঝে বাকী খাদ্য সহায়তা বিতরন করা হবে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের মাননীয় সাংসদ জনাব শহিদুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ ও সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডক্টর কামাল খলিফা। উক্ত সংস্থার ডিরেক্টর জনাব লুৎফর রহমান জানান এ সংস্থাটি একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, বাংলাদেশের বিভিন্ন স্হানে ইতিমধ্যে প্রায় ২৫০০ টি মসজিদ নির্মাণ করেছে।এ সংস্থাটি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সহযোগিতা,ধর্মীয় উৎসবে যেমন রমজান মাসে ইফতার, সেহরি, ঈদুল আযহায় দরিদ্রদের মাঝে মাংস বিতরনের মতো কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ডিরেক্টর জনাব লুৎফর রহমান পাশা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672