
বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়া কে শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবদল ও সেচ্ছাসেবক পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে তাঁর সফলভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
এসময় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নব্য প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়া সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখার সভাপতি শাহ আহাম্মদ হাসান এবং সাধারণ সম্পাদক মুর্তজা ইমরান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শামীম ভূইয়াসহ বিভিন্ন স্যগঠনের নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672