
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন বিএনপির আসন্ন কর্মী সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সামনে রেখে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে, আর সেই আলোচনায় উঠে এসেছে তরুণ নেতা চঞ্চল মাহমুদের নাম।
চঞ্চল মাহমুদ সাবেক ডাংগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাবেক শ্রমিকদলের সভাপতি এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখায় তাকে আগামী ইউনিয়ন বিএনপির কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দেখতে চান তারা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে চঞ্চল মাহমুদ ইতোমধ্যে কর্মীদের মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। কর্মী সম্মেলনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে তার নাম নিয়ে আলোচনা চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672