
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪নং গাজীরটেক ইউনিয়নের ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের মাস্টার রোলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি ইয়াকুব আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রওশন আলীর নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে, তিনি খননকাজে অংশ না নিয়েও শ্রমিক হিসেবে পারিশ্রমিক গ্রহণ করেছেন।
সোমবার প্রকল্পের মাস্টার রোল পর্যালোচনা করে দেখা যায়, মো. রওশন আলীর নামে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করে তার ব্যাংক হিসাবে ১৯ হাজার ৩৫০ টাকার চেক প্রদান করা হয়েছে।
স্থানীয় কৃষক দলের নেতা শেখ কবির অভিযোগ করে বলেন, “রওশন আলীকে কোনোদিন কোদাল হাতে খাল কাটার কাজ করতে দেখিনি। তিনি সব সময় চেয়ারম্যানের ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাহলে তিনি কীভাবে খাল খনন প্রকল্পের শ্রমিক হিসেবে পারিশ্রমিক পান ? এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অন্যায় ভাবে কাউকে পারিশ্রমিক দেওয়া হলে প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. রওশন আলী বলেন, “আমি কাজ না করলেও মাঝে মাঝে সাইটে গিয়ে কাজ দেখাশোনা করেছি এবং ঘুরে এসেছি।”
সাইট সুপারভাইজার শংকর কাপালি বলেন, “রওশন মাঝে মাঝে সাইটে এসে ঘুরে গেছে। আমি অনুরোধ করি, ওকে নিয়ে কিছু করিস না।”
প্রকল্প কমিটির সভাপতি ও ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন,রওশন আলী সাইডে প্রি ওয়ার্ক পোস্ট ওয়্যাকের কাজ করেছে তা ছাড়া কিছু লোক লাগে সাইডের কাজ দেখাশোনা করার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম সাথে ফোনে অনেক বার চেষ্টা করে অবশেষে তাকে পাওয়া গেলে তিনি বলেন এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন একথা বলে ফোন রেখে দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, প্রকল্পের শ্রমিক তালিকা, মাস্টার রোল ও পারিশ্রমিক প্রদানের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672