
আশুলিয়া (সাভার) প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া। এ সময় প্রায় ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার এবং প্রায় ৫০০ মিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে আশুলিয়ার রংপুর মার্কেট (সিগমা ফ্যাশনের সংলগ্ন) ও ইউসুফ মার্কেট (জেনারেশন নেক্সটের সংলগ্ন) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুর মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত মিটারবিহীন প্রায় ৫০টি আবাসিক বাসাবাড়ির ২ ইঞ্চি, ১.৫ ইঞ্চি, ১ ইঞ্চি ও ৩/৪ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইনের প্রায় ১ হাজার ১০০ ফুট এমএস ও প্লাস্টিকের পাইপ বিচ্ছিন্ন করে সোর্স পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। এ এলাকায় প্রায় ৩৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, ইউসুফ মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত মিটারবিহীন প্রায় ৭০টি আবাসিক বাসাবাড়ির একই ধরনের বিতরণ লাইনের প্রায় ৫৪০ ফুট এমএস ও প্লাস্টিক পাইপ বিচ্ছিন্ন করে সোর্স পয়েন্ট বন্ধ করা হয়। সেখানেও প্রায় ৩৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দুটি স্পটে মোট প্রায় ১৪ হাজার ৭০০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাসের অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে মাসিক প্রায় ৯৯ হাজার ৯০২ ঘনমিটার গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে মাসে প্রায় ১৭ লাখ ৯৮ হাজার ২৩৬ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে বলে জানানো হয়।
অভিযানে কোনো জরিমানা আদায় বা মামলা করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672