
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর সভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ২২কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে ২২শে জুলাই বুধবার বিকালে পৌর মিলনায়তনে পৌর সভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উপ- সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, পৌর সভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব হেলাল আবেদীন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক তকব্বুর হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন,ইকবাল হোসাইন, সাংবাদিক শাহজাহান মিয়া, আলী আজগর ইমন, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সাংবাদিক শাহ ফুজায়েল, আব্দুল মতিন, শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক বিলাল আহমদ প্রমূখ।
বাজেট অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থ বছরের ২২ কোটি ৫০ লাখ ৩০হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন । এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ২২কোটি ৫০লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয় ২কোটি ৯৬লাখ ৫০হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৯কোটি ৪২ লাখ টাকা, মোট ব্যায় ২২ কোটি ৩৮ লাখ ৫০হাজার টাকা ও বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।
এসময় পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহীদ মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, সাংবাদি হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক মোঃ মুকিব উদ্দিন, আমিনুর রহমান শিপন, আমিনুর রহমান জিলু, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদ, সুজন মিয়া, মাহবুবুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672