
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া যুবক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি রাজ শিকদার (২৩)। তিনি রাজু শিকদারের ছেলে। তার বাড়ি খুলনা মহানগরীর বানিয়াখামা এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় বটিয়াঘাটা থানা পুলিশ ও খুলনা সদর থানার পুলিশের যৌথ অভিযানে রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২২ জুলাই উপজেলার তেঁতুলতলা-আশিক সড়কের মাঝামাঝি এলাকার একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে সজিব হাওলাদার রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাক, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার ব্যবহৃত ইজিবাইকটি হরিণটানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গাড়ির চারটি ব্যাটারি পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম (৪৩) বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি ২৩-০৭-২০২৬ তারিখে রুজু করা হয়। মামলার নম্বর-১০। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রাজ শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন জানান",গত বৃহস্পতিবার সন্ধার আগে লাসটির খবর পেয়ে দ্রুত আমরা ঘটনা স্থলে যাই সেখানে লাসটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে পরিবারের সদস্যরা লাসটি চিনতে পেরে ঘটনাস্থলে এসে লাসটি তাদের বলে সনাক্ত করে।তাৎক্ষণিকভাবে হথয়ার রহস্য ও এই হত্যার সাথে জড়িতদের বিষয় তদন্ত করি এবং হত্যার সাথে জড়িত ১ জনকে আটক করি।আসামী কোর্ট ১৬৪ ধারায় স্বীকারক্তি মুলক জবান বন্দী দেয়।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672