
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে বাপ্পি এক নারীকে জিম্মি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পঞ্চম তলায় এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, চৌধুরী প্লাজার একটি ভবনে শরীফ চৌধুরীর অফিসে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাপ্পি এক নারীকে জিম্মি করেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ওই সময় পুলিশ গুলি চালালে বা তাকে আটকের চেষ্টা করলে জিম্মি নারীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। এ কারণে পুলিশ সংযত অবস্থান নেয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে দুপুর ১২টার দিকে এক নারীকে জিম্মি করে বাপ্পি ভবন থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672