
বিশেষ প্রতিনিধি:
মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়, সদরপুর, ফরিদপুরের সাবেক সহকারী প্রধান শিক্ষক আ. সালেক মুন্সী (মাস্টার) আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে ফরিদপুর ডায়াবেটিস সমিতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আ. সালেক মুন্সী বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদপুর জেলার প্রধান আলহাজ্ব আ. মালেক মুন্সী-এর ছোট ভাই ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীর ভালোবাসা অর্জন করেন।
ইন্তেকালের সময় তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার সকাল ৯টায় সদরপুর এতিমখানা ও মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বর্তমানে তাঁর মরদেহ সদরপুর কাঠপট্টি এলাকার নিজ বাসভবনে রাখা হয়েছে, যেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
মরহুমের ইন্তেকালে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672