
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে শতাধিক নেতাকর্মী মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় উত্তাল স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, জেলা যুব শক্তির সাবেক আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, রায়হান, অনিকসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হবিগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাস করে দুই দল, লীগার আর ছাত্রদল সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তুহিন মাহমুদ বলেন, "আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, প্রতিহিংসার রাজনীতিতে নয়। হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর নৃশংস হামলা ও চোখ উপড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের নোংরা রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় এনসিপি ও ছাত্র-জনতা চুপ করে বসে থাকবে না।
সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672