
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লা গঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দুলাল সরদারের বিচার ও ইউনিয়ন পরিষদ থেকে অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। বুধবার ২৯ জুলাই বিকেল পাঁচটার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নারী পুরুষ সহ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ইউপি সদস্যসহ শতাধিক গ্রামবাসী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ভাঙ্গা থানা পুলিশ ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গত সোমবার রাতে গ্রাম পুলিশ দুলাল সরদার ও তার সহযোগী মাদকের কারবারি রনি শেখের স্ত্রী আসমা আক্তারকে নুরুল্লাগঞ্জ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মানব বন্ধনে বক্তব্য রাখেন মুলাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহাবুল আলম, ইউপি সদস্য জিহাদুল ইসলাম, মনজুরুল হুদা, এনামুল ফকির, মিয়া মোহাম্মদ মতিউর রহমান, সন্তোষ কুমার, রাসেল তালুকদার, কুদ্দুস সরদার রামকৃষ্ণ সাহা গেদু সাহা, গোপীনাথ সাহা উন্নতি সাহা, ভূমিকা দাস অঞ্জলি সাহা প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672