
সুব্রত ঘোষ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং একজন ভূয়া চিকিৎসক কে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, অভিযান পরিচালনাকালে বগুড়া শহরের মফিজ পাগলার মোরে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে কোনো ডিউটি ডাক্তার এবং প্রয়োজনীয় নিবন্ধিত নার্স উপস্থিত পাওয়া যায়নি। এছাড়া ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো রেকর্ড পাওয়া যায়নি এবং ভেতরের পরিবেশও সন্তোষজনক ছিল না। এসব অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সময়ে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া এলোপ্যাথি চিকিৎসা দেওয়া, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা এবং রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অপরাধে এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। কোনো ধরনের বৈধ সনদ বা নিবন্ধন ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী ওই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং বগুড়া জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672