
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় চিলাউড়া বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। চিলাউড়া গ্রামের প্রবীন মুরব্বি মনু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান,৫নং ওয়ার্ডের সাবেক ইউ /পি সদস্য জামাল উদ্দিন, সাবেক ইউ/পি সদস্য আবু তাহের, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ লিলু মিয়া, সমাজ সেবক জামাল মিয়া, আব্দুল গফুর, যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া, মুরব্বি আলেক মিয়া, শাহজন মিয়া, যুবনেতা রফিকুল ইসলাম তাজ, রইছ উদ্দিন, রেজাউল করিম রিপন, মোজাহিদ মিয়া, যুব সমাজের পক্ষে ডাঃ লিংকন, সমাজ সেবক সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম প্রমূখ।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সুশাসনভিত্তিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে জনসেবামূলক কর্মকাণ্ড জোরদার এবং ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672