
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া - ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন বগুড়ার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকদের লিখুনির মাধ্যমে গঠন মুলক সমালোচনা করতে হবে। গত শুক্রবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবের সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হল লালু, প্রেস ক্লাবের সহসভাপতি মীর্জা সেলিম রেজা, সহ সভাপতি রাহাত রিটু, কোষাধ্যক্ষ তানভীর রিমন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, মতিউল ইসলাম সাদী, এফ শাজাহান, সবুর সাহ লোটাস,আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, সুব্রত ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। বগুড়ার উন্নয়নের মধ্যে বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হয়েছে। এমপি বাদশা বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয়, বগুড়া বিমান বন্দর এমনকি বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের কাজ শুরু হতে চলছে। তিনি বলেন, বগুড়ায় বিভাগ হবে। বগুড়ার এই উন্নয়নের পিছনে বগুড়ার সাংবাদিক দের বিশেষ অবদান রয়েছে। বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। সভায় এমপি রেজাউল করিম বাদশা তার নিজস্ব তহবিল থেকে বগুড়া প্রেস ক্লাবের উন্নয়নে ২ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672