
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক বার বার নির্বাচিত সভাপতি, সামাজিক ব্যাক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া'র শুভ জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর পয়েন্টের অভিজাত মাহিমা পার্টি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক রিয়াজ রহমানের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমদের পরিচালনায় জন্মদিনের অনূভতি প্রকাশ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসাবে খুবই ভাগ্যবান, কারণ মানুষ আমাকে যেভাবে ভালবাসে কি করে আমি তার প্রতিদান দেবো।
প্রেসক্লাবের পক্ষ থেকে আমার জন্মদিন পালনের মাধ্যমে যে সম্মান দেয়া হয়েছে, আমি আমার সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ।
আমি যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সততা নিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই।
তিনি জগন্নাথপুরের সামাজিক সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, মুহাম্মদ ইয়াকুব মিয়া, মোহাম্মদ মঈন উদ্দিন, কালী রঞ্জন দেবনাথ, রাসেল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল মতিন।
উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন, বাড়ী জগন্নাথপুর (আছিমশাহ) জামে মসজিদের খতিব ও জালালী সংঘের সভাপতি ক্বারি শাহ মোঃ শানুর আলী।
দোয়া শেষে কেক ও মিষ্টি মূখ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672