
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা মোড়ে অতিবৃষ্টির কারণে ধসে যাওয়া প্রধান সড়ক নিজ উদ্যোগে মেরামত করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবদল নেতা ও সমাজসেবক আজিজুল ইসলাম নান্নু। শনিবার (১ আগস্ট) সকালে তিনি এ সংস্কারকাজ পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির ধসে পড়া অংশ দিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য অসাবধানতায়ও দুর্ঘটনার আশঙ্কা ছিল। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় মাটি ও নির্মাণসামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি মেরামতের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন ও সাধারণ মানুষের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। চরভদ্রাসন ও সদরপুর উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের প্রায় এক-তৃতীয়াংশ ধসে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল। সংস্কারের পর তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে আজিজুল ইসলাম নান্নু বলেন, “আমার নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের দিকনির্দেশনায় এবং আমার বড় ভাই জার্মান প্রবাসী জালাল উদ্দীন রুমি ভাইয়ের অর্থায়নে বিভিন্ন মানবিক কাজ করে থাকি। এই সড়ক ছাড়াও আরও কয়েকটি সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখব। আমি সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলীয় নেতৃত্ব যদি আমাকে এ দায়িত্ব দেয়, তাহলে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ আরও ব্যাপকভাবে পরিচালনা করব। পাশাপাশি যুবদলকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”

এ উদ্যোগের জন্য এলাকাবাসী আজিজুল ইসলাম নান্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে জনস্বার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672