
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ! আহবায়ক স্বপন কুমার কুন্ডু- সদস্য সচিব হারুনুর রশীদ সহ ১৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলার পৌর সদর বাজার বণিক সমিতির আয়োজনে ১ আগস্ট শনিবার সন্ধ্যায় বাজারের স্বর্ণপট্টি গলিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আগামী তিন মাসের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে এই ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
চলমান কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী হারুনুর রশীদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত প্রস্তাব ও উন্মুক্ত সমর্থনের ভিত্তিতে স্বপন কুমার কুন্ডু-কে আহ্বায়ক এবং হারুনুর রশীদ-কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
প্রকাশ কুমার কুন্ডু, ভজন কুমার কুন্ডু, হাসিবুল হাসান জুয়েল, মহাসিন মেম্বার, মো. ইকবাল হোসেন (মাস্টার), শাহাবুল শেখ (সাবেক কাউন্সিলর), অলিয়ার রহমান, আহসান হাবিব হাসান, মিরাজ হোসেন, মো. আসাদুজ্জামান, জিয়া মুন্সি।
এছাড়া, বাজারের সার্বিক উন্নয়ন ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— আব্দুল আওয়াল ফকীর, মো. এবাদত হোসেন এবং ননী গোপাল স্বর্ণকার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672