
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির সন্দেহভাজন ৩২ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত অভিযানে আটক ব্যক্তি হলেন মো. রাহেশ (৩৭)। তিনি মৃত যাদু শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামির কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেন্সিডিল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় মো. হারুন আর রশিদ, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672