
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী (শ্রীরামদিয়া) বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকানঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান (বদু), চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোস্তাফা কবির এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলার সমাজসেবক আলমগীর কবির অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার ছোট ভাই মোস্তাফা কবিরকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফজলুর রহমান বাবুল, জব্বার বেপারী, কিবরিয়া প্রামাণিক, আব্দুর রাজ্জাক তাজুল, সাঈদ সজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও ব্যবসা শুরু করতে পারেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672