
সুব্রত ঘোষ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় জমি নিয়ে বিরোধের প্রতিপক্ষের হামলায় মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্কব সাবেক সেনাসদস্য বলে জানা গেছে।
জানা গেছে, ৩ আগস্ট রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে প্রতিপক্ষের সাথে মোসলেম উদ্দিনের মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে মোসলেম উদ্দিন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমি ও গোচারণ ভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তাঁর পথরোধ করে হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672