
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (৫ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর জয় রেস্তোরাঁর সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—
১. মো. সাগর আহম্মেদ (২৫), পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: মোছা. সেলিনা বেগম। স্থায়ী ঠিকানা: সাং-মান্ডা, থানা-মুগদা, জেলা-ঢাকা (ডিএমপি)। বর্তমান ঠিকানা: সাং-পল্লীবিদ্যুৎ, গ্রীণ সিটি, মেজরের বাসা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
২. মো. হারুন অর রশিদ (৩৫), পিতা: নুরুল ইসলাম, মাতা: রহিমা বেগম। স্থায়ী ঠিকানা: সাং-চাতৈলভিটি গড়পাড়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর। বর্তমান ঠিকানা: সাং-ঢুলিভিটা, থানা-ধামরাই, জেলা-ঢাকা।
৩. মো. নাজমুল ইসলাম (২২), পিতা: জাহিদুল ইসলাম, মাতা: নার্গিস বেগম। স্থায়ী ঠিকানা: সাং-বাউসমারি, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম। বর্তমান ঠিকানা: সাং-টেংগুরি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত মো. হারুন অর রশিদ-এর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672