
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার তরুণ ব্যবসায়ী রানা জমাদ্দারের শ্রদ্ধেয় মায়ের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বাদ আছর সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সদরপুর সেতু সংলগ্ন নয়রশি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং সদরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম। জানাযার নামাজে ইমামতি করেন হাফেজ লুৎফর রহমান।
উল্লেখ্য, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন।
জানাযায় এলাকার আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার রূহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলেই মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672