
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা বণিক সমিতির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আমিনুল হক এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছে মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)।
সম্প্রতি নকলা উপজেলা শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা সাধারণ সভার মাধ্যমে ৩৬ সদস্যে বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করেন। পরবর্তীতে ওই কমিটি শেরপুর-৩ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী হস্তক্ষেপ করে কমিটিটি তার কাছে জমা রাখেন। পরবর্তীতে ৬ আগস্ট বৃহস্পতিবার তার স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্য হলো, যুগ্ম আহ্বায়ক মোঃ মালেকুজ্জামান (দ্বারা), কৃষ্ণ কান্তি রায়, মোঃ বেলায়েত হোসেন, মোঃ নেকতার মিয়া, মোঃ মহিউদ্দিন সেলিম, মোঃ মনিরুজ্জামান, তোতা মিয়া, হাছুর উদ্দিন, মোঃ নিয়ামত মিয়া ও মোঃ আহসান হাবীব (রুবেল), এছাড়া অন্যান্য নির্বাহী সদস্যদের মধ্যে দেবজিৎ কুমার বণিক, মোঃ সাদেক হোসেন, মোঃ ইয়াহিয়া ভূট্টো, মোঃ সোহেল রানা নিজাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ছাদরুল আমিন, মোঃ শাহাদত হোসেন, মোঃ আব্দুল হাই, মোঃ কামাল হোসেন, মোঃ জান্নাতুল্লাহ (জান্নাত), মোঃ মজিবর রহমান পাড়ই, মোঃ সবুজ মিয়া, মোঃ কাজল মিয়া, এফ এম ওবায়দুল হক, মোঃ উমর ফারুক সুজন, মোঃ রাশেদুল আলম সুমন, মোঃ সোহাগ মিয়া, মোঃ সোলায়মান এবং মোঃ শাহীন মিয়া।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672