
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অজান্তে জামালপুরে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার নানির বিরুদ্ধে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডিবরদী গ্রামের বাসিন্দা হারুন কারিকরের মেয়ে সেলিনা বেগমের কন্যা মরিয়ম আক্তার (১৩) মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মরিয়মের বাবা মিজানুর রহমান সৌদি আরব প্রবাসী। মা সেলিনা বেগমও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন।
পরিবারের দাবি, সেলিনা বেগম তার বোনের বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে মরিয়মকে তার নানি কৈতরী বেগম বাড়ি থেকে নিয়ে যান। পরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মন্ডলপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকিরের সঙ্গে আদালতের মাধ্যমে (কোর্ট ম্যারেজ) বিয়ে সম্পন্ন করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, নানি কৈতরী বেগমের সহযোগিতায় গত ৪ আগস্ট মরিয়মকে বাড়ি থেকে বের করে জামালপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিয়ে দেওয়া হয়।
মরিয়মের মা সেলিনা বেগম বলেন, “আমি বিদেশে থাকায় আমার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে জামালপুরের জাকির নামে এক যুবকের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। আমার মা কৈতরী বেগম এ বিষয়ে সহযোগিতা করেছেন। আমি বেড়াতে গেলে এই সুযোগে গত ৪ আগস্ট আমার মেয়েকে জামালপুরে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করানো হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আমার মা দায়ী। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।”
তবে এ বিষয়ে অভিযুক্ত নানি কৈতরী বেগম কিংবা জাকিরের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
বাংলাদেশে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে আইনত নিষিদ্ধ।
সেখানে ১৩ বছর মরিয়ম কে বিয়ে দেওয়ায় এলাকার অভিভাবক ও মেয়ের মা সেলিনা বেগম ক্ষোভ প্রকাশ করেন এবং কৈতরী বেগম সহ জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোরদাবী জানান।
এবিষয় মেয়ের বাবা মিজানুর রহমান মুঠোফোনে বলেন যারা আমার নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছে তাদের বিচার দাবি করছি এবং দেশে এসে তাদের বক্তব্য আদালতে মামলা দিব।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672