
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ছাত্রীকে কুপ্রস্তাব অভিযোগের তীর শিক্ষকের বিরুদ্ধে! বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর চাচা মো.মনিরুজ্জামান তালুকদার।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ৬ আগস্ট উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুদৌহা সোহেল (৪৮) বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রাইভেট পড়ান।
এ সুযোগে শিক্ষক নূরুদৌহা সোহেল বিভিন্ন সময়ে ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়াসহ ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অশ্লীল কথাবার্তা ম্যাসেজ পাঠায়। এছাড়া বিভিন্ন উপায়ে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীকে শাড়ি পরা ছবি পাঠানোর জন্যও চাপ সৃষ্টি করেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে ওই ছাত্রী বর্তমানে স্কুলে ও প্রাইভেটে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি লেনদেনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672