
আনিসুর রহমান , সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় আবু জুম্মান (২৮) নামে এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দাবি করেছে, তাঁকে শারীরিক নির্যাতন করে হত্যার পর মরদেহ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় কাশিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নিহতের মা সোনারগাঁও থানায় স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন জুম্মানকে মারধর ও নির্যাতনের পর হত্যা করে তাঁর মরদেহ সিলিংয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ আনা হলেও পুলিশ এখনো মৃত্যুর কারণ নিশ্চিত করেনি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672