
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি
মানব সেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সমাজসেবক জাবেদ কোরেশী। চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, অসচ্ছল পরিবারের আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
মানুষের দুঃসময়ে নিরলসভাবে পাশে থাকার স্বীকৃতিস্বরূপ স্থানীয় জনগণ তাঁকে ভালোবেসে ‘গরিবের বন্ধু’ খেতাবে ভূষিত করেছেন। সমাজের সর্বস্তরের মানুষ তাঁর মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, জাবেদ কোরেশীর মতো সমাজসেবীরা সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
শ্রীধরপাশা গ্রামের সনাতন ধর্মাবলম্বী নন্দ লাল দাসের স্ত্রী বলেন,
আমার আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার কথা বলার পর আমার গ্রামের সমাজ সেবক গরীর অসহায় মানুষের পরম বন্ধু জাবেদ কোরেশী আমার অসুস্থতার খবর পেয়ে আমাকে দেখতে আসেন এবং আমার চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। শুনেছি জাবেদ কোরেশী চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমি মনে করি জাবেদ কোরেশী কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের মতো গরীব অসহায় মানুষের অনেক উপকার হব।
শুক্রবার ৭ আগস্ট সকালে শ্রীধরপাশা গ্রামের সনাতন ধর্মাবলম্বী নন্দ লাল দাসের অসুস্থ স্ত্রীরকে, দেখতে গিয়ে জাবেদ কোরেশী বলেন, আমি নন্দ লাল এর স্ত্রীর অসুস্থতার খবর শুনে দেখতে এলাম। আমার পক্ষ থেকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।
সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন বলেন, আমি মোটরসাইকেল এক্সিডেন্ট করে যখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম তখন জাবেদ কোরেশীসহ এলাকার বিত্তবানরা এগিয়ে আসায় আমি আল্লাহর রহমতে সুস্থতা লাভ করি।
জাবেদ কোরেশী বলেন, “মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় আনন্দ। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, তাঁর এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও সেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672