
বুড়িচং প্রতিনিধিঃ
আমি মো নাঈম। গত ৭ আগষ্ট, দৈনিক এদিন পত্রিকায় পূর্ণমতির ৫টি স্পটে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি অসাধু চক্র আমার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক দোয়া ও বানোয়াট তথ্য ছড়িয়ে নানাভাবে অপপ্রচার চালিয়ে নানাভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে আমি ৫টি স্পটের ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ করে থাকি।প্রতিবেদনে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।বর্তমানে তাদের সাথে আমার ব্যক্তিগত কিংবা পারিবারিক সম্পর্ক নেই।সুতরাং এই ধরনের তথ্যের কোন সত্যতা নেই।
প্রতিবেদনে যে ৫টি জায়গা চিহ্নিত করে উল্লেখ করা হয়েছে সে সমস্ত জায়গাগুলোতে আমার সচরাচর যাওয়া-আসা হয় না। তবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সম্পর্কে আমি বিস্তারিত জানিনা। এবং তাদের সাথে আমার কোন ধরনের যোগাযোগ বা সম্পর্ক নেই। তবে এই প্রসঙ্গে আমার বক্তব্য হল যারা এসবের সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। এই এলাকার সুশীল সমাজের এবং স্থানীয় নীতি নির্ধারকরা জানেন আমি বর্তমানে স্বাভাবিক সুস্থ জীবনে চলাফেরা করছি। এই ব্যাপারে সুশীল সমাজের সকলেই আমাকে সহযোগিতা এবং আমার পাশে থাকবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। তাই আমি এসব কর্মকাণ্ডে জড়িত নই বলে দাবী করছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672