
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান পিকুল, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ - সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাবেক সহ- সভাপতি জাকির হোসেন জাকারিয়া, সদস্য সাইয়েদুর রহমান বাবলু, নিজাম নকীব, মনিরুজ্জামান তুহিন, মিজানুর রহমান মিজান, শফিকুল খান জনি, সফিকুল ইসলাম মন্টু, সহিদুল ইসলাম, নাসির হোসেন, আরিফুর রহমান হিমেল, শাহজালাল, ইমরুল কবির, প্রসেনজিৎ বিশ্বাস, সেলিম সরদার প্রমুখ।
উপস্থিত সাংবাদিক বৃন্দ দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিসের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন আইন পুর আলীম মাদ্রাসার সহ- সুপার আবুল হাসান।
বোরহান আনিস দীর্ঘ দিন যাবৎ ডায়বেটিস, চোখের সমস্যা ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগিতেছেন। প্রায় দেড় মাস ধরে ঢাকার ইষ্ট ওয়েষ্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672