
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়।শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকার সবুজ চেয়ারম্যানের বাড়ির সামনে কাঁচা-পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সাব-ডিভিশনের কলমচূড়া থানার আশাবাড়ী এলাকার মো. হানিফের ছেলে সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)। রাব্বি পেশায় প্রাইভেটকারের চালক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এসআই শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672