
মোঃ আমির হোসেন মাটিরাঙ্গা খাগড়াছড়ি প্রতিনিধি
‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে জেএসএস (এমএন লারমা) সমর্থিত সংগঠন। দিবসটি উপলক্ষে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা করেন।
রোববার সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শহরের শাপলা চত্বর ঘুরে পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, বাংলাদেশ জনতার সংসদের সভাপতি মাহফুজুর রহমান শামীম, জেএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক তানিম নওশাদসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাঁদের দাবি, চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেওয়ার কথা থাকলেও তাঁকে সরিয়ে সমতলের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বক্তারা এটিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির লঙ্ঘন বলে দাবি করেন। তাঁরা দ্রুত পার্বত্য চট্টগ্রাম থেকে একজনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া এবং চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ছাড়া পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
এদিকে, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতির দাবিতে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম, খাগড়াছড়ি জেলা কমিটি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672