
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনী ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন এর গণচন্দ্র কারর্বারি পাড়ায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে স্থানীয় পাহাড়ী-বাঙালি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. তৌফিক রেজওয়ান ই রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
এছাড়াও গণচন্দ্র কারর্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতায় ছয় জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়
বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা হীরামতি ত্রিপুরা বলেন, “আমাদের মতো অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া অনেক বড় সহায়তা। চিকিৎসার খরচ বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর এই উদ্যোগে আমরা উপকৃত হয়েছি।”
শিক্ষা উপকরণ পাওয়া এক শিক্ষার্থী বলেন, “শিক্ষার প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আমরা খুবই আনন্দিত। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের জন্য এ সহযোগিতা মনে রাখার মতো।
স্থানীয় বাসিন্দারা বলেন, চিকিৎসাসেবা, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য এলাকার মানুষের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। চিকিৎসাসেবা, শিক্ষা ও খেলাধুলা মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সুবিধাবঞ্চিত মানুষের কাছে এসব সেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি।”তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন পড়াশোনায় এগিয়ে যেতে পারে এবং তরুণ সমাজ যেন মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672