
সুব্রত ঘোষ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন সাংবাদিক হলো জাতির বিবেক, সমাজের দর্পণ,সরকার গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছে তারা অনিয়ম, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। তিনি আরও বলেন সাংবাদিকতা কঠিনপেশা, সাহসিকতার সাথে সত্যের পক্ষে লেখতে হবে তাহলেই এলাকা, সমাজ, ও রাষ্ট্রের উন্নয়ন হবে। গতকাল বুধবার বিকেলে দৈনিক করতোয়া পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এনামুল হকের আয়োজনে দৈনিক করোতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন তিনি। প্রেসক্লাবের সভাপতি রায়হান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য বিপ্লব রহমান, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা রাকু,পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি সামিউল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম লাকি, সহ সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, রাব্বি হাসান, বিক্রম প্রমুখ।
শেষে প্রধান অতিথি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672