
সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ফুটবল ৩য় ম্যাচ খেলা উদ্বোধন করেছেন সদরপুর উপজেলা কর্মকর্তা মোঃ শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস ও ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান (বুলবুল)সরদার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, 'খেলাধুলা অনুশীলন ও শরীর চর্চায় অংশগ্রহণ করে তরুণদের মাদককে না বলতে হবে। তরুনরা পড়াশোনার পাশাপাশি যতই খেলাধুলায় মনোযোগী হবে ততই সামাজিক অবক্ষয়ের অন্যতম মাধ্যম জীবনঘাতী 'মাদক' সমাজ থেকে বিদূরিত হবে।'
তিনি আরও বলেন, 'সরকার শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা ও শরীর চর্চায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। ক্রীড়া অনুশীলন সারা বাংলাদেশের স্কুল কলেজে আনাচে কানাচে ছড়িয়ে দেবার জন্য আমরা কাজ করছি । যারা খেলাধুলায় পারদর্শী হবে তাদেরকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যাব।'
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪ টায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান মামুন তালুকদারের সার্বিক ব্যাবস্থাপনায় ম্যাচে অংশগ্রহণ করে সালথা স্পোর্টিং ক্লাব ও (মাগুরা) মোহাম্মদপুর স্পোটিং ক্লাব।
খেলায় মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব সালথা একাদশকে ৮-৭ গোলে পরাজিত করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672