
আরিফ কাউসার রহমান শাহিন
বিশিষ্ট লেখক, কলামিস্ট, গবেষক, শিক্ষাবিদ
প্রধান শিক্ষক, পূর্ণমতি মনসূরআহমদ উচ্চ বিদ্যালয়
বুড়িচং, কুমিল্লা।
আমি সাদামাটা পরিবারের সন্তান হলেও তিন বেলা খাবারের কষ্ট পাওয়ার কথা না। তবে বিদেশের মাটিতে কিছু দিন খাবারের কষ্ট করতে হয়েছে; এক ভয়ানক অভিজ্ঞতা। আজ এই দুপুর রাতে স্মরণ হলো অতীতের তিক্ত অভিজ্ঞতা, যখন দেখি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবর সুবিধা সময়মতো পরিশোধ করছে না। অথচ শিক্ষক প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকার প্রকল্পের মাধ্যমে বানরের রুটি ভাগ করার চেষ্টা করে।শিক্ষক প্রশিক্ষণ একটি লস প্রজেক্ট, এই প্রজেক্টে যে অর্থ ব্যয় হচ্ছে ৫%ও শিক্ষার উন্নয়নে অবদান রাখতে পারছে না।
আমি সরকারের ৪/৫ টি প্রকল্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রশিক্ষণের জ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রে রেখেই শিক্ষকগন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। ইহা সমগ্র দেশের চিত্র। ৮০ বা ৯০ এর দশকে এতো প্রশিক্ষণ ছিল না, তবে শিক্ষক ও শিক্ষার মান ছিল চমৎকার। আর প্রশিক্ষণ দিয়ে শিক্ষক তৈরী করা যায়না, ইহা প্রকৃতির দান। যেমন সকলে মেসি, ম্যাড়াডোনা, পেলে, রোনাল্ড হয় না তদ্রূপ সকলে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না, যদি না প্রকৃতি সাহায্য করে।তাই বলবো প্রশিক্ষণ প্রশিক্ষণ না করে আসল জায়গায় দৃষ্টি দিন, আর তা হলো MPO ভুক্ত শিক্ষকদের সম্মানজনক বেতন-ভাতা বৃদ্ধি করুন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা দ্রত বুঝিয়ে দিন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শ্রেণীর মানুষ দিয়ে শিক্ষকতার মতো শিল্প কর্ম পরিচালনা করা অসম্ভব।
শিক্ষক প্রশিক্ষণ??? তা দিবে প্রকৃতি, অযথা বিলিয়ন ডলার খরচ করা অনর্থক বৈকি????
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672