
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় মাহফুজা বেগম (৩৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু । শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া গফুর মণ্ডল স্কুল রোডের নুরুজ্জামানের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহফুজা বেগম আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের সময় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত আজগর আলী, জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাশেদুজ্জামান, এসআই কুদ্দুস সহ জামগড়া পুলিশ ফাঁড়ির সদস্য, উপস্থিত হন ,পরে নিহতের কোন পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনা স্থলে আসে ও নিহতের পরিচয় নিশ্চিত করেন, ও জানা যায় নিহত মাহফুজার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানায়।
বাড়ির মালিকের স্ত্রী শিউলি গণমাধ্যমকে জানান, ওই নারী দুদিন আগে বাড়িটিতে ভাড়ায় উঠেছিলেন। ভাড়াটিয়ার তথ্য ফরমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হয়নি , এর আট মাস আগে নিহত মাহফুজা এই বাড়িতেই ভাড়া ছিলেন , এবং নজরুল ইসলাম নামের ওপর আরেক জন ভাড়াটিয়ার সাথে আদম ব্যবসা করতেন বলেও তিনি জানান। আট মাস আগে তিনি চলে যান,ও গত পরশুদিন আবার এসে বাসা ভাড়া নেয়।
এদিকে স্থানীয় কয়েকজন দাবি করেন, নিহত নারীর সঙ্গে আরও দুই নারী ছিলেন। তাদের শুক্রবার সকালে বাড়িতে দেখা গেলেও পরে তাদের আর পাওয়া যায়নি। তবে ওই দুই নারীর পরিচয় বা ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আশুলিয়া থানার এসআই কুদ্দুস মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ।
মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672