
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক জহিরুল ইসলাম লেবুর স্বদেশ আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ আগষ্ট শনিবার আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান,উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ছাত্র শিবির উপজেলা সভাপতি আফজাল হোসাইন এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি ইসমাইল খান সৌরভ,উপজেলা পেশা জীবি শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুল আবেদীন, বিশিষ্ট ব্যাবসায়ী ও পেশাজীবি পৌর শাখার সহ সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ পৌর শাখার সভাপতি আজিজুর রহমান জামায়াত নেতা মুহিবুর রহমানসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে জহিরুল ইসলাম লেবুকে স্বাগত জানান এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জহিরুল ইসলাম লেবু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাঁরা বলেন, এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আগামী দিনে জনগণের মতামত ও সমর্থন নিয়ে তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি জহিরুল ইসলাম লেবু তাঁর বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা তাঁকে অনুপ্রাণিত করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672