
মনির হোসেন, মোংলা প্রতিনিধি
সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।১৫ আগস্ট শনিবার দুপুরে তাকে উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ আগস্ট শনিবার এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন নাবিক নদীতে পড়ে যায়।
এসময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল কর্তৃক ঘটনাটি পরিলক্ষিত হয় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়। তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672