
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার অত্যন্ত ব্যস্ততম বুড়িচং বাজার মেইন রোড ও আরাগ রোডের ওপর অবৈধভাবে দোকান ও হকারদের পসরা বসানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আরাগ রোড এবং বাজার মেইন রোডের দুই পাশের ফুটপাত পার হয়ে মূল সড়কের ওপরই প্রতিদিন বসে যাচ্ছে একের পর এক অস্থায়ী হকার দোকান। পাশাপাশি মেইন রোডের স্থায়ী দোকানদাররাও নিজেদের মালামাল ও পণ্য সামগ্রী রাস্তার ওপর সাজিয়ে রেখে ব্যবসা পরিচালনা করছেন। ফলে চার চাকার যানবাহন তো দূরের কথা, রিকশা বা সিএনজি চলাচলের মতো ন্যূনতম জায়গাও অবশিষ্ট থাকছে না। সামান্য বৃষ্টি বা ব্যস্ত সময়ে এই এলাকাটি পুরো স্তব্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী যাতায়াত করেন। সড়ক দখলের কারণে মিনিট পাঁচেকের পথ পার হতে বর্তমানে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এই বিষয়ে বারবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে সড়কের ওপর থেকে অবৈধ হকার ও দোকানের মালামাল অপসারণ করে সড়কটিকে ফুটপাতসহ যানজটমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672