
আলফাডাঙ্গা প্রতিনিধি -
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহঃ শাহনুর জামান এর সাথে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মো.গোলাম আজম মনির সহ ক্যাবের নেতৃবৃন্দ আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম রোধ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব ওতোপ্রোতভাবে জড়িত। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম নিরসনে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গা বাজার ছোট হওয়ায় বিভিন্ন সময় অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ইউএনও মুহ: শাহনুর জামান বলেন, ক্যাব সদস্যদের প্রতিটি কথা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এ কাজে ক্যাব সহ সবার সহযোগিতা কামনা করছি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলিমুজ্জামান, ক্যাবের সহ সভাপতি কামরুল হক ভূঁইয়া , যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. শাহিদুল ইসলাম,সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, উপজেলা রিপোর্টাস ইউনিটি ও এশিয়ান টিভির স্টাফ রিপোটার মো: আমিরুল ইসলাম, ক্যাবের নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক হারুর-অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক মো. এনামুল হক রুবেল, সাংবাদিক মো. আবু বক্কর সিদ্দিক বাধন, সদস্য সহিদুল ইসলাম সহিদ, সাংবাদিক হাফেজ মো. ফেরদৌস খান, সদস্য মো. হাসমত শেখ সহ ক্যাবের সদস্যবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672