
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়াগেছে। এতে ভাঙ্গা উপজেলার হৃদয় শেখ (২০) নামে এক পথচারী ও নগরকান্দা উপজেলার শাকিব শেখ (২২) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় শেখ ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে ও মোটরসাইকেল চালক নিহত শাকিব শেখ নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের বাসিন্দা এবং নগরকান্দা সদর বাজারের সার ব্যবসায়ী এনায়েত হোসেনের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বিশ্বরোড গোল চত্বর এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল পথচারী হৃদয় শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে আঘাত পায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক শাকিব শেখও গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত শাকিবকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হোন এবং দুই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
নিহত শাকিবের নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672