
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৭নং ওয়ার্ডের যুবসমাজের আয়োজনে আরাগ আনন্দপুর উওরপাড়া (বড় বাড়ি) কৃতক আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১শে আগষ্ট রাতে উওরপাড়া বড় বাড়ির মাঠে উক্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সহ দপ্তর সম্পাদক মো মনির হোসেনের সঞ্চালন মো সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের ২বারের সাবেক সফল চেয়ারম্যান, নবগঠিত বুড়িচং পৌরসভার মেয়রপ্রার্থী, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার খালেছুর রহমান, মুসলেম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বুড়িচং উপজেলার বিএনপি, সদর ইউনিয়ন বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে
উক্ত মতবিনিময় ও আলোচনা সভার সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন এবং বড় বাড়ির যুবসমাজ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672