
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) তাদের মৃত্যুর বিষয়টি পরিবার ও স্বজনদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহতদের একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ও এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব।
আরেকজন একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার।। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভোগা আলিমুজ্জামান সাজু চিকিৎসার উদ্দেশে গত ৫-৬ দিন আগে ভারতে যান। চিকিৎসা শেষে বুধবারই তার দেশে ফেরার কথা ছিল। তবে একই দিন রাত ১০টার দিকে কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পৌঁছায় পরিবারে।
তার নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু ও খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহম্মেদ এ মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হোটেলে অগ্নিকাণ্ডের সময় তিনি মারাত্মক দগ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে ঘটনাটি জানার পরপরই পুলিশ প্রশাসন থেকে নিহতদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই আবাসিক হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং দগ্ধ হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে সিংহভাগই বাংলাদেশি নাগরিক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672