
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় নাগেশ্বরী থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিশেষ করে যুবসমাজকে মাদকাসক্তি থেকে রক্ষায় বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পুলিশের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে অপরাধ প্রতিরোধে কাজ করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে অপরাধবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অপরাধীদের আইনের আওতায় এনে পুলিশের কাছে সোপর্দ করা এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কটের মাধ্যমে অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান হক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা হাসনাবাদ ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672