
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাবেক ইউপি সদস্যের নাম
সাইফুল ইসলাম (৫০)। তিনি একজন খামারী ব্যবস্যায়ী।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন এবং পেশায় খামারি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইফুল ইসলাম তার নাতিকে সাথে নিয়ে বগুড়া সদরের বাঘোপাড়া বাজার থেকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা তিন যুবক তার পথরোধ করেন।এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দুর্বৃত্তরা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সাইফুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে পাশের ধানি জমিতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্ট মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ। সাইফুলের লাশ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672